নেত্রকোনায় কৃষিপণ্যের মূল্য কমিশন গঠনের উদ্যোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের অংশ হিসাবে কৃষিপণ্যের মূল্য কমিশন গঠন বিষয়ক দুদিনব্যাপী মতবিনিময় ও কর্মশালা সভা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কৃষি ও কৃষকের সমস্যা, কৃষিপণ্যের মূল্য নির্ধারণে কৃষকের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী জীবনানন্দ জয়ন্ত, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সেরার নির্বাহী পরিচালক এসএম মুজিবর রহমান, কৃষক পার্টির সভাপতি আবুল কাশেম এবং আরবানের প্রোগ্রাম ম্যানেজার আবুল আরশাদ। পরে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানকে সভাপতি এবং আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামানকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।