হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে ১১ ফেব্রুয়ারি মেরী স্টোপস বাংলাদেশ এর উদ্যোগে স্কুল ছাত্রীদের নিয়ে বিসিসি ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সচেতনতামূলক নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়। এতে নিরাপদ প্রসবের প্রস্তুতি, গর্ভকালীন ৫টি বিপদ চিহ্ন, গর্ভ ও প্রসবকালীন তিনটি বিলম্ব এবং স্বাস্থ্যসেবা অধিকার এর উপর গুরুত্ব প্রদান করা হয়। আলোচনা শেষে প্রতিযোগীদের মধ্যে জয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ। এ সময় মেরী স্টোপসের পি ও গোলাম কিবরিয়া খান, এফসি গৌতম কুমার শীল, হোসেনপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সরকারসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
