মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:২৪

শাহনাজ বেগম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত এর মা শাহনাজ বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ মাগরিব গোপীবাগস্থ ৬৪/২ বি, জমিলা মঞ্জিল নিজ বাসভবনে মরহুমার জন্য কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে মরহুমার সকল আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

আবু বকর সিদ্দিক

আজ মঙ্গলবার প্রকৌশলী আবু বকর সিদ্দিক-এর ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৬ সালে ২৭ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। ধানমন্ডি নর্থ রোডস্থ বায়তুল আসমা মসজিদে আজ বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুম আবু বকর সিদ্দিকের জ্যেষ্ঠ সন্তান।