কমলগঞ্জে মানববন্ধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৬
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে নারীর প্রতি সংহিসতা দূরকরণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “ধর্ষণের লজ্জা নারীর না, নারীর প্রতি অপমান আর না, ঘরের কোণে বসে থাকা আর না, লজ্জা ভয় সংশয় আর না, নারীর প্রতি বৈষম্য আর না, নারীর প্রতি অত্যাচার আর না, চলতে ফিরতে বাধা দেয়া আর না, কথায় কথায় হেয় করা আর না, মুখ বুঁজে সহ্য করা আর না” সহ বিভিন্ন শ্লে¬াগানের পোস্টারে ব্র্যাক পরিচালিত ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অংশগ্রহণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক রণজিত সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য ধর্না বাউরী, মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, বাগান পঞ্চায়েত সভাপতি বংশী প্রসাদ পাল প্রমুখ।