বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ এ অধ্যায় থেকে করে পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
৩য় অধ্যায়
শূন্যস্থান পূরণ
১। মহাস্থানগড় ––––– ধ্বংসাবশেষ রয়েছে। উত্তর: পুণ্ড্রনগরের।
২। মহাস্থানগড় ––––– আমলে প্রতিষ্ঠিত হয়। উত্তর: মৌর্য।
৩। মহাস্থানগড় ––––– নদীর তীরে অবস্থিত। উত্তর: করতোয়া।
৪। ––––– লিপি মহাস্থানগড়ে পাওয়া যায়। উত্তর: ব্রাহ্মী শিলা।
৫। গোবিন্দভিটা ––––– অবস্থিত। উত্তর: মহাস্থানগড়ে।
৬। রাজশাহীতে ––––– জাদুঘরঅবস্থিত। উত্তর: বরেন্দ্র।
৭। ওয়ারী ও বটেশ্বর ––––– জেলায় অবস্থিত? উত্তর: নরসিংদী।
৮। ওয়ারী-বটেশ্বরে——-মুদ্রা পাওয়া গেছে। উত্তর:ছাপাঙ্কিত।
৯। পাহাড়পুর----বিভাগের আওতায়? উত্তর:রাজশাহী।
১০। নওগাঁ জেলায় ––––– অবস্থিত?
উত্তর: পাহাড়পুর।
১১। পাহাড়পুর পুরাকীর্তিটি ––––– নামে পরিচিত।
উত্তর: সোমপুর বিহার।
১২। সোমপুর বিহারে ––––– টি কুঠুরি আছে। উত্তর: ১৭৭।
১৩। কুমিল্লা শহর থেকে ময়নামতি ––––– কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর: আট।
১৪। রাজা মানিকের স্ত্রীর নাম ––––– ।
উত্তর: ময়নামতি।
১৫। ময়নামতিতে –––––বিহার অবস্থিত।
উত্তর: শালবন।
১৬। সোনারগাঁও ––––– নদীর তীরে অবস্থিত।
উত্তর: মেঘনা।
১৭। ঈসা খাঁ––––– মধ্যে সবচেয়ে শক্তিশালী। উত্তর:বারো ভুঁইয়া।
১৮। ঈসা খাঁর পুত্রের নাম –––––। উত্তর: মুসা খাঁ।
১৯। ––––– মাজার সোনারগাঁয়ে আছে। উত্তর: পাঁচ পীরের।
২০। লোকশিল্প জাদুঘর ––––– অবস্থিত। উত্তর: সোনারগাঁও।
২২। শিল্পাচার্য জয়নুল আবেদিন ––––– জাদুঘর প্রতিষ্ঠা করেন। উত্তর: লোকশিল্প।
২৩। ––––– সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা হয়। উত্তর: ১৯৭৫ সালে।
২৪। বুড়িগঙ্গা নদীর তীরে ––––– দুর্গ অবস্থিত। উত্তর: লালবাগ।
২৫। পরী বিবির মাজার ––––– অবস্থিত। উত্তর : লালবাগ দুর্গে।
২৬। আহসান মঞ্জিল ––––– প্রাসাদ ছিল? উত্তর: নবাবদের।
২৭। আহসান মঞ্জিল ––––– নদীর তীরে অবস্থিত। উত্তর: বুড়িগঙ্গা।
২৮। জমিদার শেখ এনায়েত উল্লাহ ––––– তৈরি করেন।
উত্তর: আহসান মঞ্জিল।
২৯। বাংলাদেশ সরকার ––––– সালে আহসান মঞ্জিল তত্ত্বাবধানে আনে। উত্তর: ১৯৮৫ সালে।
শুদ্ধ / অশুদ্ধ নির্ণয় করো
১। মহাস্থানগড়ে পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ রয়েছে। শুদ্ধ।
২। মৌর্য আমলে মহাস্থানগড় প্রতিষ্ঠিত হয়নি। উত্তর: অশুদ্ধ।
৩। কুমিল্লায় মহাস্থানগড় অবস্থিত। উত্তর: অশুদ্ধ।
৪। করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। উত্তর: শুদ্ধ।
৫। ব্রাহ্মী শিলালিপি পাহাড়পুরে পাওয়া গেছে। অশুদ্ধ।
৬। গোবিন্দভিটা মহাস্থানগড়ে অবস্থিত । শুদ্ধ।
৭। মহাস্থান মসজিদ কুমিল্লায়। অশুদ্ধ।
৮। বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত। শুদ্ধ।
৯। ওয়ারী ও বটেশ্বর পাবনা জেলার গ্রামের নাম। অশুদ্ধ।
১০। ছাপাঙ্কিত মুদ্রা ওয়ারী-বটেশ্বরে পাওয়া গেছে। শুদ্ধ।
১১। বগুড়া বিভাগের আতায় পাহাড়পুর। অশুদ্ধ।
১২। নওগাঁ জেলায় পাহাড়পুর অবস্থিত। শুদ্ধ।
১৩। পাল রাজার আমলে পাহাড়পুরের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। শুদ্ধ।
১৪। পাহাড়পুর পুরাকীর্তিটি সোমপুর বিহার নামে পরিচিত। শুদ্ধ।
১৫। সোমপুর বিহারে ১৭৮টি কুঠুরি আছে। অশুদ্ধ।
১৭। কুমিল্লা থেকে আট কিলোমিটার দূরে ময়নামতি অবস্থিত। শুদ্ধ।
১৮। ময়নামতিতে শালবন বিহার অবস্থিত। শুদ্ধ
১৯। জৈন ও হিন্দু ধর্মের মূর্তি ময়নামতিতে পাওয়া গেছে। শুদ্ধ
২০। সুরমা নদীর তীরে সোনারগাঁও অবস্থিত। অশুদ্ধ
