আমার লেখা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:১৮
বনভোজন করার জন্য অনুমতি চেয়ে তোমার শ্রেণির পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র রচনা কর। পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৌহিদ আহমেদ। তারিখ: ০১২.০২.১৩ইং বরাবর প্রধান শিক্ষক সরকারি ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা বিষয় : বনভোজনের জন্য অনুমতি প্রার্থনা জনাব সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। বিগত বছরের মতো এবারও বনভোজনের যেতে চাই । আগামী মার্চ মাসে এ বনভোজনের আয়োজন করা হয়েছে। স্থান নিধার্রন করা হয়েছে কুমিল্লা শহরের উপকণ্ঠে লালমাই পাহাড়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দয্য মণ্ডিত ময়নামতি অঞ্চলটি। বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনন্য আকর্ষনীয় বলে আমাদের কাছে বিবেচিত। শুধু বনভোজনের আনন্দ উপভোগ নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয়ের দুর্লভ সুযোগ হবে এ কারনে। বাংলা বিভাগের অধ্যাপক মতিন সরকার আমাদের পরিচালনায় থাকবেন বলে সম্মতি দিয়েছেন। অংশগ্রহণকারীদের প্রদত্ত চাঁদায় এ বনভোজনের ব্যয় নির্বাহ হবে। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমাদের বনভোজনে যাওয়ার অনুমতি দিয়ে বাধিত করতে আপনার আজ্ঞা হয়। বিনীত অষ্টম শ্রেণির শিক্ষাথীদের পক্ষে তৌহিদ আহমেদ