Word builder

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:১৯
Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান বাংলা শব্দের শেষে ‘ত’ যুক্ত থাকলে ঐ শব্দকে ইংরেজিতে রূপান্তরের সময় ঐ শব্দের Past participle ব্যবহার করতে হয়। যেমন: বাংলা শব্দ ইংরেজি ১. নির্যাতিত Oppressed The oppressed are really helpless people. ২. শোষিত Exploited The exploited people suffer a lot. ৩. কর্ষিত— Cultivated The well cultivated lands produce good crops. ৪. লিখিত Written There is no written constitution of some countries in the world. ৫. ধৃত caught The caught person was not the real thief. ৬. চিন্তাকৃত Thought My thought plan did not work well. ৭. বিক্রিত sold. The sold things are not taken back. ৮. ধারকৃত Borrowed English has many borrowed words in it. ৯. ভাগ্যহত Destiny-kicked. There are so many destiny-kicked persons in our country. ১০. নির্মিত— Built The built house was a good one.