দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২৫
আজ ১১ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১২ রবিউস সানি ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৫ ও ৭। শুভবার:বুধ ও সোমবার। শুভরত্ন পান্না ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। আপনার মেধা ও বুদ্ধি একটু আলাদা। সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। আপনার ইনটুইশন প্রখর। তাই সহজেই যে কোন কিছু আঁচ করতে পারেন। তবে অসাধারণ মেধা আপনার কাল হতে পারে। আপনার আগ্রহ বিভিন্ন খাতে চলে যেতে পারে। অস্থিরতা, সিদ্ধান্তহীনতা ও অবসাদ আপনার সাফল্য লাভের অন্তরায় হতে পারে। আপনার ভাগ্য বহুলাংশে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার হান্ডেল, লেখক উইলিয়াম শিরার, শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, বিশুদ্ধানন্দ মহাথেরো, যাদুকর পিসি সরকার, পিটার ফন্ডা। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। দুরের যাত্রা শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। ভ্রমণকালে কোনো বিপদে পড়তে পারেন। সতর্ক হয়ে চলাফেরা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো অসমাপ্ত কাজ শেষ করা সম্ভব হবে। মানসিক তৃপ্তি পাবেন। কমিশন ভিত্তিক কোন ব্যবসায় সুফল পেতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ কোন সন্তানের সাফল্যে গর্বিত হবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পরিবেশ ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক কারণে ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অকারণ ব্যয় পরিহার করুন। সমাজসেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন। পরোপকারে আনন্দ পাবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ পুরনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। কোন অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ পাবেন। আর্থিকদিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ মানসিক দুর্বলতা পরিহার করার চেষ্টা করুন। নিজের উপর বিশ্বাস বজায় রাখুন। মন চঞ্চল হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। উপার্জনের কোনো সুযাগ হাতছাড়া হয়ে যেতে পারে। পাওনা টাকা আদায়ে চেষ্টা জোরদার করুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ বৃহত্ শিল্পপতিদের জন্য দিনটি অশুভ। বড় ধরনের কোনো সমস্যায় জড়াতে পারেন। সাধারণ ব্যবসায়িদের জন্যও সময় অনুকূল থাকবে না। হিসাবপত্রের গড়মিল দেখা দিতে পারে। ভালো কোনো আইনজীবীর পরামর্শ নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা মিটে যাবে। আর্থিক উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। আজ কারও সহযোগিতা পাবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ততথ্য কাজে লাগানোর চেষ্টা করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ পুরনো কোনো মামলায় জয় লাভ করতে পারেন। ফলে মানসিক দুশ্চিন্তা কমবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তির যোগ আছে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। অবস্থা পরিবর্তনে সুযোগ পেতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ বাইরে গেলে সতর্ক হয়ে অবস্থান করুন। অন্যথায় কোন বিপদে পড়তে পারেন। পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। তথ্যগত কোন বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নিজের দোষে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং এ ব্যাপারে অবহেলা করবেন না। যোগাযোগ শুভ।