সম্প্রতি নিজেদের সর্বশেষ কনসোল গেমিং ডিভাইস প্লে¬-স্টেশন ফোর বাজারে এনেছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। বিশ্বের বিভিন্ন দেশের অগণিত গেমারদের কাছে প্রিয় একটি মাধ্যম হিসেবে ইতোমধ্যেই আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে নানাবিধ কনসোল গেমিং ডিভাইসের। আর এই ধারায় সর্বপ্রথম যে গেমিং কনসোলটি ব্যবাসায়িক সাফল্য লাভ করে সেটি হলো সনির তৈরি প্রথম প্লে¬-স্টেশন। ২০০৪ সালে বাজারে আসা এই প্লে¬-স্টেশনটিই ছিল ১০০ মিলিয়ন ইউনিট বা দশ কোটি ইউনিট বিক্রি হওয়া বিশ্বের প্রথম গেমিং কনসোল। তবে এ ক্ষেত্রে প্লে¬-স্টেশনের পাশাপাাশি ২০০০ সালে বাজারে আসা প্লে¬-স্টেশনের ক্ষুদ্রতম ভার্সন পিএস-ওয়ানের বিক্রিকেও হিসেবের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়।
