সিনেমা হলে হল মালিকের সঙ্গে কথা হচ্ছে ছবি দেখতে আসা এক দর্শকের-
দর্শক :আচ্ছা ভাই আপনার হলে এসি নেই কেন?
মালিক :মানে ইয়ে... আমরা সবসময় রক্ত হিম করা ভূতের ছবি দেখাই তো তাই বাড়তি কোনো এসির দরকার হয় না!
প্রথম বন্ধু :বুঝলি আমি খেয়াল করে দেখেছি যেকোনো পোষা কুকুরই আমাকে খুব পছন্দ করে।
দ্বিতীয় বন্ধু :কী করে বুঝলি।
প্রথম বন্ধু :কেন দেখলি না, একটু আগেও তোর কুকুরটা এসে আমার হাত চাটতে শুরু করল। এর আগেও অনেক কুকুরকে আমার সাথে এমনটা করতে দেখেছি।
দ্বিতীয় বন্ধু :ও এই ব্যাপার! আসলে তুই যদি খাওয়ার পর ঠিকমতো হাত ধোস বা কাঁটা-চামচ দিয়ে ভাত খাস তাহলে দেখবি আর কোনো কুকুরই তোর হাত চাটতে আসবে না!
কম্পিউটারে প্লেনের গেম খেলতে খেলতে দারুণ নেশা হয়ে গেছে অনিকের। তাই দেখে অনিকের মামার খুব মায়া হলো। তাই তিনি তার ব্যক্তিগত একটা কাজে প্লেন করে কক্সবাজার যাওয়ার সময় অনিককে সাথে নিলেন এবং তাকে বসতে দিলেন জানালার কাছে। উদ্দেশ্য, তার ভাগ্নে যেন সত্যিকারের প্লেন চড়ার মজাটা বুঝতে পারে। তো এরই মাঝে প্লে¬ন যখন কিছুটা উপরে উঠেছে তখন মামা অনিকের কাছে জানতে চাইলেন, ‘কি রে প্লে¬ন থেকে নিচের ঘরবাড়ি দেখতে কেমন লাগছে তোর?’
‘হুম মামা! নিচের গ্রাফিক্সটা খুবই ভালোভাবে ডিজাইন করা!’
