রান ১৫৩; পাঁচ উইকেট নেই সফরকারী অস্ট্রেলিয়ার। পাঁচটি উইকেটই নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। দিন শেষে অজিদের স্কোর সাত উইকেটে ৩১৬। ১০৩ রান করে অপরাজিত আছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। দিনের নায়ক খুঁজতে তাই খুব বেশি বেগ পেতে হয় না।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাইকেল ক্লার্ক। দুই ওপেনার এড কাওয়ান ও ডেভিড ওয়ার্নার ৬৪ রান যোগ করার পরই শুরু হয় আসল বিপদ। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রবীচন্দ্রন অশ্বিন। টানা পাঁচটি ইউকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন এই ডান হাতি অফব্রেক বোলার।
তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন ওয়ার্নার ও ওয়াটসন। ২৮ রান করে ওয়াটসন ফিরে যাওয়ার পর মাঠে নামেন ক্লার্ক। দলের রান তখন ১২৬। এর পাঁচ রান বাদেই ৫৯ রান করে সাজঘরের পথে হাঁটেন ওয়ার্নার। ১৫৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় অজিরা।
ম্যাচের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় ক্লার্ক বাহিনী। উদ্বোধনী ম্যাচ খেলতে নামা মোইজেস হেনরিক্সকে সাথে নিয়ে গড়েন ১৫১ রানের জুটি।
তবে উইকেট সেট হবার পর কিছুটা মারমুখী হন ক্লার্ক ও হেনরিক্স। ফলে দু’জনই পেয়ে যান হাফ-সেঞ্চুরির স্বাদ। সেই সাথে দলের স্কোর বড় সংগ্রহের পথে টেনে নিয়ে যান তারা। এই জুটি ভাঙ্গতে চিন্তার ভাঁজ পড়ে যায় ধোনির কপালে। অবশেষে আবারও দলের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন অশ্বিন। হেনরিক্সকে ব্যক্তিগত ৬৮ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১৫১ রানের জুটি ভাঙ্গেন অশ্বিন।
হেনরিক্সের বিদায়ের পরপরই আউট হন মিশেল স্টার্ক। নামের পাশে ৩ রান রেখে রবীন্দ্র জাদেজার শিকার হন স্টার্ক। তবে অন্যপ্রান্তে দমে যাননি ক্লার্ক। দিনের শেষভাগে ঠিকই টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন অসি দলপতি। ভারতের বিপক্ষে ষষ্ঠ সেঞ্চুরি তুলে শেষপর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন ক্লার্ক। তার সঙ্গী পিটার সিডল অপরাজিত ছিলেন ১ রানে। ভারতের পক্ষে ৮৮ রানে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন এবং ৫৬ রানে ১ উইকেট শিকার করেন জাদেজা। টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা হরভজন ছিলেন উইকেটশূন্য। ১৯ ওভার বল করে ৭১ রান দিয়েছেন তিনি। ভারতের ২৭৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয়েছে পেসার ভুবেনশ্বর কুমারের। প্রথম দিনে তিনিও ছিলেন উইকেটশূন্য।
স্কো
র
কা
র্ড
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
এড কাওয়ান স্ট্যাম্পড ব অশ্বিন ২৯
ডেভিড ওয়ার্নার এলবিডব্লিউ ব অশ্বিন ৫৯
ফিলিপ হিউজ ব অশ্বিন ৬
শেন ওয়াটসন এলবিডব্লিউ ্ অশ্বিন ২৮
মাইকেল ক্লার্ক অপরাজিত ১০৩
ম্যাথু ওয়েড এলবিডব্লিউ ব অশ্বিন ১২
মোইজেস হেনরিক্স এলবিডব্লিউ ব অশ্বিন ৬৮
মশেল স্টার্ক ব জাদেজা ৩
পিটার সিডল অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-৭) ৭
মোট (৭ উইকেট, ৯৫ ওভার) ৩১৬
উইকেট পতন : ১/৬৪ (কাওয়ান), ২/৭২ (হিউজ), ৩/১২৬ (ওয়াটসন), ৪/১৩১ (ওয়ার্নার), ৫/১৫৩ (ওয়েড), ৬/৩০৪ (হেনরিক্স), ৭/৩০৭ (স্টার্ক)।
বোলিং :ভুবনেশ্বর কুমার ১১-১-৪৮-০, ইশান্ত শর্মা ১১-২-৪৬-০, হরভজন সিং ১৯-১-৭১-০, রবীচন্দ্রন অশ্বিন ৩০-৫-৮৮-৬, রবীন্দ্র জাদেজা ২৪-৫-৫৬-১। - বাসস/এএফপি
