বারদীতে কাল পাদুকা উত্সব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাধি ধাম বারদীতে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ‘সীতার বনবাস’ লীলা কীর্তন এবং রবিবার রাতে ‘সতী লক্ষ্মী’ লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে তীর্থস্থান সমাধি ধাম বারদীতে লোকনাথ বাবার পাদুকা উত্সব অনুষ্ঠানে সকলকে যোগদানের জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। -সংবাদ বিজ্ঞপ্তি