সুনামগঞ্জে মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
দক্ষিণসুনামগঞ্জে মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১১টায় উপজেলার দক্ষিণসুনামগঞ্জ-দিরাই সড়কের নোয়াখালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহিরুল ইসলাম (৩৩)। সে জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউপির শান্তিপুর গ্রামের আজিজ মিয়া ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার সময় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে দিরাই থেকে ছেড়ে আসা সিলেট গামী একটি মালবাহী ট্রাকের সাথে ওই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।