আজ স্বরূপকাঠির মেয়র পদে উপ-নির্বাচন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
আজ শনিবার স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯৫৫ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫টি। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রেসমূহে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২৬ নভেম্বর স্বরপকাঠি পৌরসভার মেয়র মো.দেলোয়ার হোসেন ফারুকের মৃত্যুতে মেয়রের পদটি শূন্য হয়।