ময়মনসিংহের নান্দাইল উপজেলার দশালিয়া গ্রাম থেকে জাহাঙ্গীর (৩০) নামে এক সাজাপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসান এই অভিযান চালান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার জাকির হোসেন জানান, ২০০৬ সালের নান্দাইল থানায় দায়েরকৃত দ্রুতবিচার আইনের একটি মামলায় আদালত অভিযুক্ত জাহাঙ্গীরকে ২ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
