গতকাল শুক্রবার স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খালিদ বিন রউফ জানান, চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক রতন পেয়েছেন আনারস, মো. শাহিন আহমেদ জাহাজ, মো. হুমায়ুন কবির চান দোয়াত-কলম, মো. সাইদুর রহমান সাঈদ তালা প্রতীক। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ । উল্লে¬খ্য, ১৭ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
