শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তে শহীদ স্মৃতি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী বিষপানে ও জোনাব আলী ওরফে কডু ডাক্তার নামের এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মোহাম্মদ আলী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের বিদেশে অবস্থানরত রফিকুল ইসলামের বড় ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃস্পতিবার সকালে মোহাম্মদ আলী (১৮) বাড়ি থেকে নিজ বিদ্যালয়ে গিয়ে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে ২১ ফ্রেরুয়ারির র্যালিতে যোগদান করে। পরে সে দুপুরে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ আলী সবার অগোচরে বিষপান করে বলে জানা যায়।
