সাতকানিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন হাসিনা মন্নান এম.পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সাঈদ, চট্টগ্রাম দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফুরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী, মাষ্টার ফারুক আহমদ, সাতকানিয়া পৌর যুবলীগের আহব্বায়ক এ কে এম আসাদ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।