কাঠালিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২০১২ সনের প্রাথমিক ও জুনিয়র সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধন দেয়া হয়েছে। বৃহস্পতিবার কাঠালিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো.খাইরুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা চেয়্যারম্যান মো. ফারুক সিকদার, এডভোকেট আব্দুর রহমান নান্টু ও কাঠালিয়া থানা অফিসার্স ইনচার্জ মো. তফাজ্জাল হোসেন।্ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, শিক্ষক নেতা এম এম তারিকুজ্জামান ব্লু, শিক্ষক বিমল চন্দ্র সমাদ্দার, শিক্ষার্থী এমএম শহীদুজ্জামান, অনামিকা মজুমদার প্রমুখ। শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাঠালিয়া উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।