লৌহজংয়ে ইউনাইটেড হাসপাতালের বিনামূল্যে চিকিত্সা সেবা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চিকিত্সা সেবার আয়োজন করা হয়। ৪০ জন বিশেষজ্ঞ চিকিত্সক দিনভর উপজেলার শামুর বাড়ি গ্রামের ইউনুছ খান-হামিদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে এ চিকিত্সা সেবা প্রদান করেন। এসময় ক্যান্সার, কিডনি, গাইনি, শিশু ও মেডিসিনসহ ৫ শতাধিক চক্ষু রোগীকে এই চিকিত্সা সেবা দেয়া হয়। দিনভর রোগী দেখা শেষে ২৫ জন রোগীর চোখে অস্ত্রপচারের জন্য বাছাই করা হয়। ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান জানান, প্রায় ১০ বিঘা জায়গার উপর ব্যক্তিগত উদ্যোগে তিনি এই হেলথ কমপ্লেক্স নির্মাণ করেছেন। গত ২ বছর ধরে এখানে প্রতি শুক্রবার চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়। সপ্তাহের প্রতিদিনই এখানে চোখের ডাক্তার দরিদ্র রোগীদের ফ্রি চিকিত্সা দিয়ে থাকেন। তাছাড়া প্রতি মঙ্গল ও বুধবার ডায়াবেটিকস ও অর্থপেডিকস রোগীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার চিকিত্সা দিয়ে থাকেন। শুক্রবার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিত্সা প্রদান করেন। এছাড়া এখান থেকে মাত্র ২শ’ টাকায় রেজিস্ট্রেশন করে একজন রোগী সারা বছর বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ নিচ্ছেন