চট্টগ্রাম বিভাগে প্রতীকী পণ্য পরিবহন ধর্মঘট ৪ মার্চ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
পণ্য পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যাদি নিরসন ও পরিবহন শিল্পের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার স্বার্থে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪ মার্চ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বিভাগে ২৪ ঘন্টার প্রতীকী পণ্য পরিবহন ধমর্ঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম। ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের আহবায়ক এস,এম,হাবিবুল হক ও সদস্য সচিব কাজী মোতাহার হোসেন। ১১ দফা দাবির মধ্যে ওভার লোড নিয়ন্ত্রণের নামে অযথা শ্রমিক হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি এবং মেট্রোসহ বিভাগীয় শহরগুলোতে ট্রাফিক পুলিশ কর্তৃক যানবাহনের কাগজপত্র চেকিংয়ের নামে অযথা শ্রমিক হয়রানি ও চাঁদাবাজি বন্ধ ইত্যাদি।