গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা যুবক আহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
উপজেলার নলচিড়া ইউনিয়নের নাজিরপুর শংকরপাশা গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে বুধবার গভীর রাতে ধর্ষণের চেষ্টাকালে বখাটে যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আংশকাজনক অবস্থায় ওই রাতেই বখাটে যুবক নজরুল ইসলাম শরীফকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিলো প্রতিবেশী খালেক শরীফের পুত্র ও দু’সন্তানের জনক নজরুল। বুধবার রাত সাড়ে বারোটার দিকে কৌশলে বখাটে নজরুল ঘরে প্রবেশ করে জোরপূর্বক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ঐ গৃহবধূ ঘরে থাকা দা দিয়ে বখাটে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।