ঠাকুরগাঁওয়ে বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। শিশুদের জন্য নির্মিত পৌরসভার একমাত্র পার্কটিরও জরাজীর্ণ দশা হয়ে গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। আর নির্মাণাধীন জেলা পরিষদের শিশুপার্কটি ২ বছরেও আলোর মুখ দেখেনি। তাই জেলাবাসীর বেড়াতে যাওয়ার একমাত্র ভরসাস্থল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ আর শহর ঘেঁষা টাঙ্গন নদীর পাড়। ১৯৬৫ সালে ৩১ শতাংশ জমির উপর শহরের আশ্রমপাড়ায় নির্মাণ করে শিশুপার্ক। ১০টি আম আর কাঁঠালগাছের ছায়া থাকায় পার্কে মুক্ত বাতাসের কোনো অভাব নেই। কিন্তু জায়গা অল্প হওয়ায় এখানে তেমন কোনো খেলার সরঞ্জাম বসানো হয়নি। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এসএমএ মঈন বলেন, জায়গা স্বল্পতার কারণে শিশুপার্কে খেলার সামগ্রী বসানো যাচ্ছে না।
