জামায়াত-শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাম মোর্চার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
সারাদেশে জামায়াত-শিবিরের নেতৃত্বে চরম নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক বামমোর্চা জনগণের প্রতি সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বামমোর্চার এক জরুরি বৈঠকে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটিকে আড়াল করার জন্যই আত্মরক্ষার ঢাল হিসেবে জামায়াত-শিবির ধর্মবিশ্বাসের বিষয়টিকে সামনে এনেছে।