রাসুল (সা.) এর নামে অপবাদ ও কটূক্তিকারী ব্লগারদের আইনের আওতায় এনে ফাঁসি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সরকারের মন্ত্রী সভায় কয়েকজন নাস্তিক মন্ত্রী রয়েছেন। এদের অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। নগরীর দামপাড়া এলাকায় গতকাল শুক্রবার নেজামে ইসলামী পার্টি ও কয়েকটি সমমনা ইসলামী দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ তাজুল ইসলাম। এক বিবৃতিতে মাওলানা ইজহারুল ইসলাম চৌধুরী গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আমার দেশ, দিগন্ত টেলিভিশন চ্যানেলসহ কয়েকটি সংবাদ মাধ্যম কার্যালয়ে হামলার নিন্দা জানান।
