দোহারে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙ্গে নিহত ২

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
ঢাকার দোহার উপজেলায় নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙ্গে বোরহান (২০) ও মনির (২২) নামে ২ শ্রমিক নিহত এবং মো. জালাল (২২) ও সানোয়ারসহ (২৫) ৬ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধুরচর এলাকার কাজীরচর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৩২ জন শ্রমিক উপজেলার মধুরচর এলাকার কাজীরচর মোড়ে সেতু নির্মাণকাজ করার সময় ব্রিজের নিচে কর্মরত শ্রমিকদের ওপর গার্ডার ভেঙ্গে পড়ে। শ্রীনগর ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা করে বোরহান ও মনির নামে ২ শ্রমিককে মৃত অবস্থায় এবং জালাল ও সানোয়ারসহ ৬ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে । স্থানীয়রা আহতদের মধ্যে জালাল ও সানোয়ারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ৪ জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। নিহত বোরহান উপজেলার মধুরচর গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে এবং মনির একই গ্রামের তোতা মাতাব্বরের ছেলে। আহত জালাল উপজেলার মধুরচর গ্রামের হাসেম মোল্ল¬ার ছেলে এবং সানোয়ার রাজশাহী জেলার চারঘাট এলাকার বলাই মোল্ল¬ার ছেলে। আহত অপর ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।