মাগুরায় সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কৃষি সেবা বিষয়ক নানা প্রশ্নোত্তর নিয়ে জনতার পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরাম-পিপিএফ এর সহযোগিতায় রোভা ফাউন্ডেশন আয়োজন করে ওই অনুষ্ঠানের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোখলেসুর রহমানের সভাপতিত্বে পার্লামেন্টে জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এম এস আকবর, সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার ও অন্যরা। অনুষ্ঠানে কৃষক ও জনতার পক্ষ থেকে সরকারের ডিজেল সংক্রান্ত ভর্তুকি বর্গা চাষীদের কাছে না পৌছানো, বর্গাচাষীদের ন্যায্যমূল্য না পাওয়ায়, জেলায় কোল্ড স্টোরেজ না থাকা, বাজারে বিএসটিআই অনুমোদন ছাড়াই বীজ, কিটনাশক, সার বিক্রির অিনিয়মের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা।
