২৪ ফেব্রুয়ারি-২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১২ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৩ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৬ ও ৭। শুভবার শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরক ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি :আবেগপ্রবণ ও বিলাসী। শৈল্পিক মন ও মেধা আছে আপনার। আপনি উদার। আপনার মন কোমল। অশ্রু খুব সহজেই আপনাকে প্রভাবিত করে। সেবামূলক কাজে অংশগ্রহণে সহজেই উত্সাহিত হন। আপনি মিশুক। আপ্যায়নে উদার। জৌলুস আপনার পছন্দ। তাই অর্থ সহজেই আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। অর্থের ব্যাপারে আপনাকে অনেক হিসাবী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব :পর্যটক ইবনে বতুতা, গায়ক তালাত মাহ্মুদ, আবদুল গাফ্ফার চৌধুরী, বক্সার জিমি ইলিস, খায়রুল আলম সবুজ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। আজ কাউকে টাকা ধার দিতে হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশে যাত্রার যোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ বীমা ব্যবসায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কাজের পরিধি বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। অতীতের অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। প্রাপ্তিযোগ আছে। উপার্জনের সুযোগ কাজে লাগাতে পারলে সফল হবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ আগের কোনো সমস্যার সমাধান হবে। মানসিক তৃপ্তি পাবেন। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কোন মূল্যবান জিনিস হারাতে পারেন অথবা নষ্ট হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণের প্রয়োজন হতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। দূরের যাত্রা শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নতুন পরিচয় বন্ধুত্বে পর্যবশিত হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় নাও হতে পারে। অর্থ উপার্জনের সুযোগ হারাতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। অন্যথায় কাজ করে ভুল করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ সামগ্রিকভাবে দিনটি শুভ নয়। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। কোনো আইনী ঝামেলায় জড়াতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ জায়গা-জমি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। আপনজনদের সাথে সদ্ভাব বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। উন্নতির নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ফলে দুশ্চিন্ত হ্রাস পাবে। হাতের কাজ শেষ করতে পারবেন। পুরনো কোন মামলায় জিততে পারেন। মানসিক অশান্তি দূর হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ ছাত্র-ছাত্রীদের জন সময় অনুকূল থাকবে। পড়াশুনায় মন বসাতে পারবেন। পরীক্ষা ভালো করবেন বলে আশা করা যায়। প্রবাসে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। সাবধানতা অবলম্বন করুন। বিনিয়োগের ব্যাপারে কোনো ঝুঁকি নিবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ নিজের দোষে আজ কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসা-বাণিজ্য খুব একটা ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
