এবারে রাজশাহী জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আইটি আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। গত ১৯ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার অর্ন্তগত গৌরাঙ্গা গ্রেটার রোডস্থ ১৩নং ওয়ার্ডের ১৭নং বাড়ীর ২য় তলার এই শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাশ, রাজশাহী কম্পিউটার সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় আইটি ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে উক্ত দিন বাদ মাগরিব এই উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
