সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ক্যাসপারস্কি ল্যাবের মধ্যে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুয়ায়ী ক্যাসপারস্কি ল্যাব আগামী ৬-৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বেসিস সফটএক্সপো ২০১৩-এর গোল্ড স্পন্সর হয়েছে। চুক্তিতে বেসিস-এর পক্ষে বেসিস-এর মহাসচিব ও বেসিস সফটএক্সপো ২০১৩-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ এবং ক্যাসপারস্কি ল্যাবের পক্ষে অফিসএক্সট্রাক্টস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসিস-এর ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির ও সচিব হাশিম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
