ঠাকুরগাঁওয়ে কবিতা উত্সব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
‘তারুণ্য দীপ্ত এই সময়ে কবিতা হোক বজে র উদ্ভাসন’ এর প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনব্যাপী ঠাকুরগাঁও সাধারণ পাঠাগারের আয়োজনে শুরু হয়েছে কবিতা উত্সব। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। কবিতা উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এনায়েতউল্লাহ খান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রফেসর মনতোষ কুমার দে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, কবি জালাল উদ্-দিন প্রমুখ।