গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে শুক্রবার প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমান (৪৮) নামে এক কৃষক খুন হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আবুল হাশিমের ছেলে হাবিবুর রহমানের সাথে পাশের বাড়ির কাইয়ুমের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) দীর্ঘদিন যাবত্ জমি সংক্রান্ত বিরোধ চলছিল।