বান্দরবানের আলীকদম উপজেলায় চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির মঞ্জুর আলম সভাপতি ও শওকত ওছমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—হারাধন চন্দ দে সিনিয়র সহ-সভাপতি, গৌতম চন্দ দে সহ-সভাপতি, বিনয় ত্রিপুরা সহ-সভাপতি, মো. শাহজাহান যুগ্ম সাধারণ সম্পাদক, আমান উল্লাহ সাংগঠনিক সম্পাদক, আবুল হাসনাত দপ্তর সম্পাদক, মো. কামরুল ইসলাম অর্থ সম্পাদক, নূরুজ্জামান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুল লতিফ সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক, আবুল কালাম সমবায় সম্পাদক, আব্দুর রশিদ প্রচার সম্পাদক, দীপুরানী দাশ মহিলা বিষয়ক সম্পাদক, কার্যকরি সদস্য মো. শাহজাহান বাবুল ও নূর মোহাম্মদ।
