ভালোবাসায় তো জোর নাই, ফুল আনছে, রাষ্ট্রীয় গরিব কোথাকার!
দিনে দেহা করলাম বইলা ফুল আনছি। রাইতে দেহা করলে ঠিকই আকাশের চাঁদ আইনা দিতাম তোমারে।
দোস্ত, আজকে শনিবার। এই দিনে আমার ভাগ্য ভালো থাকে। দশ হাজার টাকা ধার দে। বাজিতে জিতে তোরে লাভসহ টাকা ফেরত দিবানে।
রাখ তোর চাপাবাজি। গেল বারের শনির চক্করই কাটায় উঠতে পারি নাই, আবার আইছস তুই!
আপনেরা আমারে ভোট দেন। আমি আপনাদের নিরাপদ সড়ক দেব, ফুটওভারব্রিজ দেব, ভালো যানবাহন দেব...
ফুটওভারব্রিজ, যানবাহনের ব্যবস্থা পরে করেন, আগে তো রাস্তাখান করেন!
এখন আপনারা দেখছেন ভিটিভি আবহাওয়া বার্তা। আজ কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। ফকফকা আকাশ, চকচকা আলো...
কই গেলা গিট্টুর মা, জলদি ছাতা আর রেইনকোট আনো। ঝড়-বৃষ্টি আসার বিষয়ে কনফার্ম হইলাম।
রং সাইডে গাড়ি চালানোর অপরাধে আপনার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগের মামলা দেওয়া হল। টাকা দেন, শাস্তি মওকুফ করা যেতে পারে!
চাপাবাজি, মশকরা বাদ দেন। আপনেই রং সাইড দিয়ে যাচ্ছিলেন। তাই আমারে ভাবছেন রং সাইডে আছি। একবিংশ শতাব্দীতে এসেও এমন ভুল করলে চলবে মিয়া!
তোরে একটা অবিশ্বাস্য সত্য ঘটনা কই। আমি মাত্র আধা ঘণ্টায় মিরপুর থেকে শাহবাগ আইছি। ইয়ো মাম্মাহ!
ঝড়-বৃষ্টির সিজনে এরকম চাপাবাজি করিস নারে আর। ঠাডা পড়ব তোর মাথায়!
