বায়ান্নর ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান কে স্মরণীয় করে রাখতে এবং পরবর্তী প্রজন্ম যাতে তার সর্ম্পকে জানতে পারে এ জন্য এই প্রথম বারের মত তার জন্মস্থান পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা সৈনিক সুলতান স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ এই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
