বেলকুচিতে ছাত্রদলের কর্মী সমাবেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বেলকুচিতে থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেলকুচি উপজেলার তামাই হাফিজিয়া মাদ্রাসা মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।