পল্টু বাড়ির কাজ করোনি কেন ?
বাড়ির কাজ তো করতেই পারব কিন্তু ম্যাম আপনাকে আজ সুন্দর লাগছে।
চাপাবাজ ভাড়াটে
কী ব্যাপার, আমার তিন মাসের ভাড়া কই?
ঘটনা হচ্ছে আঙ্কেল আপনি যেন আন্টির জন্য দামি শাড়িটা কিনতে পারেন তাই টাকা জমাচ্ছিলাম।
চাপাবাজ প্রেমিক
তুমি মলিকে ফেসবুকে ‘লাভ’ রিয়েক্ট দিয়েছ কেন?
কী যে বলো! আমি তো তুমি ভেবেই রিয়েক্ট দিয়েছিলাম! আমি তো তুমি ছাড়া কাউকে চোখেই দেখি না।
চাপাবাজ নেতা
শোনেন, আপনি নেতা হতে পারেন নাই। ওইজন্যই তো উন্নয়ন হইছে!
না হওয়ার পরও এত উন্নয়ন, আর হইলে কী হইত, সেইটা এবার ভাবো মিয়া!
চাপাবাজ ভাবি
ভাবি, শুনলাম বৈশাখে নাকি আপনি ইলিশের অনেক আইটেম করেছেন?
জি ভাবি, ইলিশ তো আমাদের কিনতেই হয় না! বাসার পাশে পুকুরে চাষ করি! আপনার ভাইয়ের আবার ইলিশের বিজনেস
এলাকার চাপাবাজ ভাই
রনি ভাই, আফনে নাকি পাশের এলাকার মন্টুর মাইর খাইছেন?
আর ধুর কী যে কস!
মন্টুরে তো আমি মাইরা তক্তা বানায় দিসি, খবর নিস ভালো কইরা!
