হরতালে মাঠে থাকছে বিজিবি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
ইসলামী সমমনা ১২ দলের আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতালে মাঠে থাকছে বিজিবি। গতকাল শনিবার রাত ৮টায় বিজিবি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহলে নামে। আজ ভোর ৬টা পর্যন্ত টহল চলবে এবং হরতালে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সঙ্গে কাজ করবে বিজিবি। রাজধানীতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন: সারাদেশে বিজিবি প্রস্তুত রয়েছে। রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে বিজিবি কাজ করবে। ঢাকার বাইরে পরিস্থিতি অনুযায়ী বিজিবি মাঠে নামানো হবে।