বিএসবি ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বাহাদুরপুর রোভার পল্লী, গাজীপুরে দিনব্যাপি অনুষ্ঠিত হল ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট ডে-ক্যাম্প- ২০১৩’। দিনব্যাপি এই অনুষ্ঠানটি মোট ৫ পর্বে বিভক্ত ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার পিএমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর রোভার প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক, প্রফেসর মোঃ মনিরুজ্জামানসহ স্কাউটের কর্মকর্তাগণ।
স্কাউট ডে ক্যাম্পের উদ্বোধনের পর বিএসবি ফাউন্ডেশনের অর্থায়নে রোভার প্রশিক্ষণ কেন্দ্রে একটি স্থায়ী মঞ্চের (ক্যামব্রিয়ান মঞ্চ) উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন এম.কে.বাশার। একই সাথে স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে স্কাউট গ্রুপের কেক কাটা হয় এই অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে ৬ হাজার কাব, স্কাউট ও রোভার স্কাউটসহ তাদের অভিভাবক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১২ হাজার লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
