আজ ১৩ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৪ রবিউস সানি ১৪৩৪, হিজরী। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন। আপনার শুভসংখ্যা ৭। শুভবার: সোমবার। শুভরত্ন এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী ও উচ্চাভিলাষী। নেতৃত্বের গুণাবলী রয়েছে আপনার মধ্যে। লাভ ও খ্যাতির চেয়ে আপনার মূল্যবোধ আপনার কাছে গুরুত্বপূর্ণ। দ্বৈতসত্তার প্রভাবে মেজাজ ও উদারতা আপনার মধ্যে সহঅবস্থান করছে। আপনার লক্ষ্য মহান তবে অতিরিক্ত আদর্শবাদিতার জন্য স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে। লজ্জা ও দ্বিধা ক্ষতির কারণ হতে পারে। দ্বিধা ছেড়ে আপনাকে প্রকাশ্যে নেতৃত্ব গ্রহণ ও প্রভাবের পরিমন্ডল বাড়াতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চিত্রশিল্পী পিয়ারে রেনিওর, কথাশিল্পী জেন অস্টিন, ধর্মগুরু মেহের বাবা, জর্জ হ্যারিসন, সাহিত্যিক আব্দুস শাকুর, চিত্রপরিচালক জহির চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসা প্রসারে সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। বেকারদের কর্মপ্রচেষ্টা সফল হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সন্তানের সাফল্যে গর্বিত বোধ করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো আত্মীয়ের ব্যবহারে মনে কষ্ট পাবেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ পারিবারিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। কোনো কাজে ধৈর্য হারানো ঠিক হবে না। ব্যবসায়িক মন্দা কেটে যাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের নিচের অংশে কোনো সমস্যা দেখা দিতে পারে। বয়স্ক কোনো আপনজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কোনো বন্ধু সম্পর্কে অশুভ কোনো সংবাদ পেতে পারেন। উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। প্রাপ্তিযোগ আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো প্রবাসী আপনজনের সাথে দেখা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ মন ভালো থাকবে না। ঘনিষ্ঠ কারো অসুস্থতা দেখা দিতে পারে। বিব্রত বোধ করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ মন খুব একটা ভালো থাকবে না। মানসিক শান্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাউকে বেশি বিশ্বাস করবেন না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ শরীর ভালো যাবে না। পাওয়া টাকা আদায় নাও হতে পারে। কোনো আত্মীয়ের সাথে মনোমালিন্য দেখা দিবে। ফলে বিব্রত বোধ করবেন। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রোমাঞ্চ ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক ব্যাপারে চিন্তিত থাকবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো কাজে ব্যস্ত থাকবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক উন্নতির সুযোগ পেতে পারেন। অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কর্তৃত্ব নিজের হাতে রাখুন। স্নায়ুবিক কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সেবামূলক কাজে আনন্দ পাবেন। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। কোনো বিশিষ্ট লোকের সাথে পরিচিত হতে পারেন। পরিচিতকে কাজে লাগাবার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। নতুন কোনো যোগাযোগ হতে পারে। ফলে উত্সাহ বোধ করবেন। পেটের পীড়ায় ভুগতে পারেন। সুতরাং খাওয়া-দাওয়ায় সতর্ক থাকুন। শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
