চাপাবাজ

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৩

চাপার জোরে চাচা চলে

চাচিও কম যায় না,

কথা কাজে এক হলেও

এক ঘাটের জল খায় না।

 

চাচা যদি পশ্চিমে যায়

চাচি তবে পুবে,

চাচার কথায় সূর্য উঠলেও

চাচির কথায় ডুবে।

 

চাপার জোরে চাচা মিয়া

দিনকে করেন রাত,

চাচার কথায় চাচি তবু

হয় না কুপোকাত।

 

চাপাবাজের চাপাগুলি

অন্তঃসার শূন্য,

চাপা রেখে আজকে তবে

করি কিছু পূণ্য।

ঠিকানাবিহীন।