জানেন দাদা, ছেলে আমার মস্ত অফিসার,
এই পাড়াতে এমন ছেলে আছেই বলেন কার?
দশ-বারোটি ডিগ্রি নিয়ে করল পড়া শেষ,
নায়ক এসে হার মানবে দেখতে লাগে বেশ।
চাচা মিয়া আমি আছি, থাক না বাবা বাদ,
রসুল তবে ডিগ্রি নিয়ে হয়ে গেল চাঁদ?
মেট্রিক পাস চারবারেতে এসব কথা কই?
চাঁদের লাহান সেই ছেলেটির বন্ধু আমি হই।
গালর্স কলেজের সামনে থাকা তাহার প্রধান কাজ,
এসব কথা সবই ভুলে চাপা মারেন আজ?
চাপায় পড়ে চাপা স্বরে চেপে যাবেন কাল,
এমন ছেলের গুণ গাইলে এটাই হবে হাল।
চাপা মেরে নিচু মাথায় যাচ্ছি তবে ভাই,
চাপা মারায় মনে মনে, বলছি হায় হায়!
রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
