গ্রামীণ জনপদের চিরায়ত বাংলার এক অবিচ্ছেদ্য খেলা ষাঁড়ের লড়াই। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী আকর্ষণীয় এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা গত শনিবার থেকে ছাতক পৌর শহরের ওয়াপদার পূর্ব মাঠে অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা বিরাজ করছে। গতকাল রবিবার এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতায় ছাতক, বিশ্বনাথ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দু’শতাধিক প্রতিযোগী ষাঁড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সৌদি প্রবাসী, ছাতক জেলা বাস্তবায়ন কমিটি সৌদি আরবের আহবায়ক দেওয়ান পীর আব্দুল খালেক রাজা। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতায় টপ স্পেশাল পুরস্কারের মধ্যে ছিল ২১ ইঞ্চি রঙিন ৪টি টেলিভিশন, ১৪ ইঞ্চি রঙিন ৮টি টেলিভিশন, একটি মোবাইল ফোনসেট।
