বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত দেশি শ্রমিকদের সংগঠন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে ওয়াজেদ আলী সভাপতি এবং শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৫বছর পর গত বুধবার ১হাজার ৫০জন ভোটারের গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ১৮টি পদে ওয়াজেদ-শফিকুল প্যানেল নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হচ্ছেন, আনোয়ার হোসেন আনা সিনিয়র সহ-সভাপতি, বাবু আলী সহ-সভাপতি, দেলোয়ার হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক, লিটন হোসেন সাংগঠনিক সম্পাদক, মমতাজ আলী মেহেদুল কোষাধ্যক্ষ, আহমেদ জাকারিয়া দপ্তর সম্পাদক, মোকাদ্দেছ আলী প্রচার সম্পাদক, সাইফুল্ল্যাহ এরশাদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আয়জার আলী সমাজকল্যাণ সম্পাদক, মামুনুর রশিদ মামুন সহ-সমাজকল্যাণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে রফিকুজ্জামান রাজু, রবিউল ইসলাম, ছাহাবিব আলম ছাইদার, আব্দুস সামাদ ও শাহ আলম সরদার বাবু।