শনিবার মির্জাপুর উপজেলার ড. আয়েশা রাজিয়া খোন্দকার উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্সিউরেন্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি শেখ কবির হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন। আলোচনা সভার পর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের পর প্রখ্যাত সঙ্গীত শিল্পী এস ডি রুবেল ও তার দল মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।
