চলছে জগত্ চাপার জোরে
অর্থ জোটে চাপায়
দুই চাপাতে গলায় পীড়িত
মনে মনে টাটায়।
চাপার জোরে দখলদারি
চাপার জোরে নেতা
চাপা মেরে রাত করে দিন
চাপা দিয়ে জেতা।
চাপার জাদু জানে যে জন
কত্ত কিছু ঘটায়
কথা কাজের চমক তাদের
বিজ্ঞাপনে রটায়।
তেল মাথাতে তেল ঢালে যে
দেখব কত ভেলকি
রং তামাশায় বিশ্ব মাতায়
শেষ হবে না খেলকি?
আদর্শপাড়া, রংপুর।
