দীর্ঘ ১০ বছর পর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক এমপি। সম্মেলনের উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা পরিষদ প্রশাসক শাহ্ হাদীউজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে হুইপ শেখ আব্দুল ওহাব সভাপতি ও এনামুল হক (বাবুল) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান অতিথি এবিএম মোজাম্মেল হক বলেন- স্বাধীনতা-বিরোধীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। বিরোধীদলীয় নেত্রী স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন।
