ময়মনসিংহে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
রবিবার ময়মনসিংহের ১ নং আমলী আদালতে হালুয়াঘাট নিবাসী হুমায়ন কবির মানিক বাদী হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক আবু বকর ছিদ্দিক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলায় এবং ময়মনসিংহে তার দলের ব্যানারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার লিখে মিছিল করায় বাদী এ মামলা দায়ের করেছেন।