বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
বিশ্বনাথে গতকাল শনিবার প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ১৪ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সকাল ১১ টায় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউএনও) সোনামনি চাকমা। বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটর, প্রভাষক আবদুল মতিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী। বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. মতছির খান, ট্রাস্টি মো. পংকি খান, আবদুল খালিক, মতব্বত শেখ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা-কলেজের প্রায় দু’শত ছাত্র/ছাত্রীর মধ্যে (নগদ অর্থ) বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।