মাছরাঙা-এসপিবিএ আর্ট ক্যাম্প

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
সম্প্রতি মাছরাঙা টেলিভিশন এবং সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ) যৌথ আয়োজনে সম্প্রতি পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল ‘মাছরাঙা এসপিবিএ আর্ট ক্যাম্প ২০১৩।’ তিনদিনব্যাপী এই আর্ট ক্যাম্পে অংশ নেন দেশের ১৪ জন প্রতিষ্ঠিত এবং তরুণ শিল্পী। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন:সৈয়দ আবুল বারক আলভী, নাঈমা হক, নাসরিন বেগম, শামসুদ্দোহা, শেখ আফজাল, রনজিত দাস, মোহাম্মদ ইকবাল, রশীদ আমিন, রেবেকা সুলতানা মলি, ফারজানা আহমেদ ঊর্মি, অনুকূল চন্দ্র মজুমদার, জাভেদ জলিল ও সহিদ কাজী। আলোছায়া ঘেরা সুন্দর প্রকৃতির আবহে পাবনার বাবুর বাগানে পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা ও সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন সৈয়দ আবুল বারক আলভীসহ অংশগ্রহণকারী সকল শিল্পী শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে এই আর্ট ক্যাম্প উদ্বোধন করেন। শেষ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ক্যাম্পের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খ্যাতনামা বাউল শিল্পীবৃন্দ এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। —প্রেস বিজ্ঞপ্তি